শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবিরের মৃত্যুতে মোকতাদির চৌধুরীর শোক প্রকাশ

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ২৯২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এক শোকবার্তায় মোকতাদির চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। মোকতাদির চৌধুরী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপমন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির (৬৮) রোববার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হুমায়ুন কবির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার স্ত্রী নায়ার কবির ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com