শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ইনস্টাগ্রামে বন্ধ হলো কসমেটিক সার্জারি

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৩৫০ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যে আঘাত হানায় সব অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিলটার ফিচারটি সরিয়ে ফেলল ইনস্টাগ্রাম।

অভিযোগ রয়েছে, এআর ফিল্টার ফিচারটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে কসমেটিক সার্জারির প্রতি প্রবণতা বাড়াচ্ছিল।

এআর ফিল্টার এফেক্ট ব্যবহারের ফলে ছবিকে কৃত্রিমভাবে বিকৃত করা হয়। এর মাধ্যমে ঠোঁটে ইঞ্জেক্ট করা, মুখের অবয়ব পরবির্তনসহ মুখের নানা পরিবর্তন আনা যেত।

গবেষকদের মতে, মুখের অবয়ব পরিবর্তন করা এই ফিচারটি মানুষের মনে তার চেহারা সম্পর্কে একটা নেতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। যা থেকে যে কোনও ধরনের ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

ব্যবহারকারীদের কথা চিন্তা করে এআর ফিল্টার ফিচারটি ব্যান করা হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

এক মুখপাত্র জানিয়েছেন, ফিল্টার যাতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে তা নিশ্চিত করতে উদ্যোগী তারা। গত ফেব্রুয়ারিতেই নিজেদের প্ল্যাটফর্মে সকল ধরনের ক্ষতিকর গ্রাফিক কনটেন্ট মুছে দেওয়ার কথা ঘোষণা করেছিল ইনস্টাগ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com