রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

আগামিকাল সেলিম প্রধানের রিমান্ড শুনানি

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৩৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দুদক। সেলিম প্রধানের উপস্থিতিতে তা শুনানির জন্য আগামীকাল ৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সেলিম প্রধানকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আগামীকাল ৩ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ২৮ অক্টোবর সেলিম প্রধানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত তা শুনানির জন্যও একই দিন ধার্য করেন।

১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ গত ২৭ অক্টোবর অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রাপাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‌্যাব।

তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের অভিযানে বাসা থেকে হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সেলিম প্রধানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com