শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

শাহজালালে আটশ গ্রাম স্বর্ণ ও ৫৫ কেজি রুপাসহ যাত্রী আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটশ গ্রাম স্বর্ণ ও ৫৫ কেজি রুপাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৬)। সে ঢাকার সাভার থানার শ্যামলাপুরের শামলাশি বাহেরচরের তাজুল ইসলামের পুত্র।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানন, বুধবার (৬ নভেম্বর) সকাল ৬টার সময় টার্কিশ এয়ারযোগে ইতালি থেকে ঢাকায় আসেন নজরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় বিমানবন্দরের ক্যানোপি ২ এলাকার বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

পরে তার ব্যাগ তল্লাশি করে আটশ গ্রাম সোনার ছয়টি চাকতি ও ৫৫ কেজি রুপা পাওয়া যায়। আটক স্বর্ণ ও রুপার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।

নজরুলের ইতালি প্রবাসী ভাই সালমান মুকুল এই চালানের বিনিয়োগকারী। ইতোপূর্বে কাস্টম প্রিভেন্টিভ টিম তার কাছ থেকে ১৩০০ গ্রাম স্বর্ণ আটক করে বলেও সে জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com