বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

শাইখ সিরাজ পেলেন গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৩১৫ বার পঠিত

অনলাইন ডেস্ক: গুগলের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

মূলত কৃষি বিষয়ক কনটেন্ট আপলোড করা হয় তার চ্যানেল youtube.com/shykhseraj-এ। এরই মধ্যে ১০ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। ১ মিলিয়ন বা ১০ লাখ মানুষ কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করলেই ইউটিউব ওই চ্যানেলকে গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি যেমন মানুষের কাছে জনপ্রিয়, তেমনি ইউটিউবেও দেশে-বিদেশে অগণিত দর্শকের কাছে পৌঁছতে পেরেছে এই অনুষ্ঠান। হৃদয়ে মাটি ও মানুষ, ছাদকৃষি, কৃষকের ঈদ আনন্দ, কৃষি বাজেট কৃষকের বাজেট, গ্রামবাংলার এবং বিভিন্ন দেশের নানা ধরনের ফিচারসহ কৃষি প্রতিবেদন আকৃষ্ট করেছে বিশ্বের বহু মানুষকে।

চ্যানেলটির অ্যানালিটিক্স বলছে, ব্যবহারকারীরা গড়ে ৫ মিনিট এখানে ভিডিও দেখে আর এই চ্যানেলের ওয়াচ টাইম ঈর্ষণীয় পর্যায়ে গিয়েছে। যার হিসাব হলো ৮০ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ৮৫০ মিনিট (ওয়াচ টাইম)।

এই পুরস্কার প্রাপ্তি নিয়ে শাইখ সিরাজ বলেন, ‘আমি আনন্দিত। সাবস্ট্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ জানাই। এই অর্জন ভবিষ্যতে ওটিটি প্ল্যাটফর্মে আমার কনটেন্টগুলো নিয়ে কাজ করায় আগ্রহী করে তুলবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com