শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ফের পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ২৯২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতের এক সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী গুলি চালালে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছে।

শুক্রবার সকালে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ঘাটি সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি চালায় এবং গোলাবর্ষণ করে। এর জবাবে ভারতীয় সেনারাও গুলি চালিয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে বুধবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। আন্তর্জাতিক সীমান্তের কাঠুয়া জেলায় পাক সেনাবাহিনীর গোলাগুলিতে সেখানকার বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সেখানকার গবাদি পশুও জখম হয়েছে। ওই হামলার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সেপ্টেম্বরে এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর পাকিস্তানি সেনারা দুই হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ভারতের ২১ জন নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com