বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির আপিল খারিজ

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ২৯৮ বার পঠিত

আদালত প্রতিবেদক:মাগুরার জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজার বিরুদ্ধে জাল নথির ভিত্তিতে করা এক আসামির আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মূল কাগজপত্রের ভিত্তিতে করা আপিলের পেপারবুক প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট আপিল শাখাকে বলা হয়েছে।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. শাহীন মৃধা। তিনি বলেন, ওই আসামিকে এখনও গ্রেফতারই করতে পারেনি পুলিশ।

গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. শাহীন মৃধা।

১৯৯৪ সালে মাগুরায় আসাদুজ্জামান ও হান্নান নামে দুই ব্যক্তিকে হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলায় ১৯৯৫ সালে আসামি মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজনকে যাবজ্জীবন সাজা দেন মাগুরার জেলা ও দায়রা জজ আদালত। ২৩ বছর পলাতক থাকার পর আসামি মোয়াজ্জেম ২০১৭ সালের ২৭ মার্চ আত্মসমর্পণ করে কারাগারে যান। এরপর ওই বছরই তিনি তার সাজা বাতিল চেয়ে হাইকোর্টে আপিল আবেদন করেন। আপিল নম্বর- ৯৩৩১/২০১৭। আপিল আবেদনের সঙ্গে সঙ্গে জামিন আবেদনও করেন তিনি।

হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন বেঞ্চ আসামির জামিন আবেদন খারিজ করে দেন। কিন্তু দুই বছর পর মামলার নথি জাল করে হাইকোর্টে আরও একটি আপিল করেন। যার নম্বর- ১০৮৪/২০১৯। ওই আপিলে বলা হয়, ২০১৮ সালের ২১ নভেম্বর তাকে দণ্ড দিয়েছন দায়রা জজ আদালত। যদিও দুই যুগ আগে দায়রা আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছিলেন। হাইকোর্টের আপিল করা নিয়ে ভয়াবহ এ জালিয়াতির বিষয়টি রাষ্ট্রপক্ষ হাইকোর্টের নজরে আনেন। এরপরই হাইকোর্ট আসামির জামিন বাতিল করে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতারেরও নির্দেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com