শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বাদলের মরদেহ ঢাকায়

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ২৬৩ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বাদলের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান সিটিজেন নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার ভাইকে এখন ঢাকার আজাদ মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে গোসল দেয়া হবে।’

‘আজ শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আজ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

মনির উদ্দিন আহমদ খান বলেন, ‘পরে বাদে আসর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও বাদ মাগরিব সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মঈন উদ্দীন খান বাদল। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com