মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বুলবুলের প্রভাবে বৃষ্টিপাতকে উপেক্ষা করে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টিপাতকে উপেক্ষা করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা। সংগঠনের জাতীয় সম্মেলন উপলক্ষে তাদের এই সমাগম ঘটে উদ্যানটিতে।

আজ শনিবার বেলা পৌনে এগারোটার দিকে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় শ্রমিক লীগের নেতাকর্মীরা ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।

স্লোগানের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি ও সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তারা।
পরে জাতীয় সংগীতের মাধ্যমে শ্রমিক লীগের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com