সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক মনোহরগঞ্জে “খলিল ও সালেহা ফাউন্ডেশন’র উদ্যোগে হত দরিদ্র অসহায়াদের মাঝে ঈদ উপহার বিতরণ মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’:ফায়ার সার্ভিস কর্মীদের ছুটি বাতিল

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। ছুটি বাতিল করে সংশ্লিষ্ট এলাকায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে প্রস্তুত রাখা হয়েছে ওয়াটার রেসকিউ টিম, ফাস্ট এইড টিম এবং সার্চ অ্যান্ড রেসকিউ টিম।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’র যাবতীয় খবরাখবর সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ৪টি স্বতন্ত্র নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষগুলোর ঢাকা-০২-৯৫৫৬৭৫৪, ০১৭১৩-০৩৮১৮১; চট্টগ্রাম-০১৭৩০-৩৩৬৬৬৬; খুলনা-০১৭৩৩-০৬২২০৯ এবং বরিশাল-০১৯৮৩-৮৮৬৬৭৭ ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com