শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

চট্টগ্রামে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে জশনে জুলুস

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বিরাজমান বিরূপ আবহাওয়া উপেক্ষা করেই পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুস শুরু হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল ৯টায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ জুলুস চলবে জুহুর নামাজের আগ পর্যন্ত। এবার জশনে জুলুসের ৪৮তম আয়োজন করা হলো। আয়োজন করেছে আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

এ উপলক্ষে নগরের প্রায় সব ফটক তোরণে সাজানো হয়েছে। আয়োজকরা বলছেন, এবার প্রায় ২০ লাখের বেশি লোক সমাগম হবে। এদিকে জুলুস উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাও জোরদার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত এ জুলুস সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ করতে বিভিন্ন রোডম্যাপ, নিরাপত্তা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্পটে। সাজানো হয়েছে বিশাল মঞ্চও। লাখ লাখ মানুষের উপস্থিতিতে এ জুলুসে নেতৃত্ব দিচ্ছেন সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহর (মা.জি.আ.)।

সঙ্গে আছেন শাহাজাদা হযরতুলহাজ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ) ও শাহাজাদা আল্লাম সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ (মা.জি.আ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com