সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আজ

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে সারাদেশে তাপমাত্রা কমে গিয়েছিল। তবে এখন আর সেই দাপট নেই বুলবুলের। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে আবহাওয়া। ফলে সোমবার (১১ নভেম্বর) ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। তার পরবর্তী ৫ দিনে সামান্য পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

আজ সোমবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নোয়াখালী, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

গতকাল রোববার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালে, ২৮৮ মিলিমিটার। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় রোববার বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com