রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

অভিনেতা ডিপজল নানা হচ্ছেন

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ২৮১ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক কয়েকদিন আগেই সুখবর দিয়েছিলেন এবার তিনি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এবার আসলো ডিপজলের পরিবারের আরও এক সুখবর। শিগগিরিই নানা হচ্ছেন ডিপজল। প্রথমবারের মতো মা হতে চলেছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার।

রোববার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ওলিজা মনোয়ার।

তিনি লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্’। ওলিজার শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানাচ্ছেন তাকে ও তার অনাগত সন্তানকে। এছাড়া চলচ্চিত্র জগতের অনেকেই শুভকামনা জানাচ্ছেন।

গত বছরের জুনে মেয়ের বিয়ে দেন ডিপজল। ওলিজার স্বামীর নাম অর্পণ। তিনি পেশায় ব্যবসায়ী। পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপর গেল বছর ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ওলিজা মনোয়ার বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকাপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেই একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন।

ওলিজার বিয়ের পর ডিপজল বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। সিনেমাটির কাজ এই কারণেই বন্ধ ছিল। ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ওলিজার একটি প্রতিষ্ঠান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com