শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

রাজধানীতে পাসপোর্ট তৈরির এজেন্সিতে র‌্যাবের অভিযান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি জন্ম সনদ ও পাসপোর্ট তৈরি করে দেয়ার খবর পেয়ে রাজধানীর বাসাবোতে একটি ট্রাভেল এজেন্সির কার্যালয়ে অভিযান চালাচ্ছে র‌্যাব।

সোমবার সন্ধ্যা থেকে র‌্যাব-২ এ অভিযান চলছে।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, অভিযানে এ পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নামের ওই প্রতিষ্ঠানের মালিক আতিকুর রহমানের কাছে থেকে অস্ট্রেলিয়ার ব্যাংকে ৪ লাখ ২৭ হাজার ডলার, সিঙ্গাপুরের ব্যাংকে ৬০ হাজার ডলার এবং ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার স্থায়ী আমানতের (এফডিআর) তথ্য পেয়েছে র‌্যাব।

এছাড়াও অস্ট্রেলিয়ায় একটি বাড়ি এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে ৭০ লাখ টাকা রয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন ওই ট্রাভেল এজেন্সির মালিক আতিকুর রহমান।

অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে র‌্যাব জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com