সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে মালি মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমাকে দিনাজপুর জেলায়, আমিরুল ইসলামকে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, আ.ত.ম আব্দুল্লাহেল হাদীকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার, সুজন সরকারকে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মো. জিয়াউর রহমানকে মৌলভীবাজার জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, তাপস রঞ্জন ঘোষকে রাঙ্গামাটি জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মো. জাকারিয়া রহমানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মাহমুদুল হাসান ফেরদৌসকে শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এবং মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে মালি মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত সহকারী পুলিশ সুপার মো. বেল্লাল হোসেন মল্লিক ও স্বপন কুমার বকসীকে সিআইডি ঢাকার সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com