মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

পাখির আঘাতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ২৯৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য গোয়ায় দেশটির নৌবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে গোয়ার ডাবোলিমে মিগ-২৯কে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে জানা যায়, ডাবোলিনে ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের পাইলট ক্যাপ্টেন ম শিওখন্দ ও লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ডাবোলিনে উড়ার সময় এক ঝাঁক পাখি আঘাত হানে। এতে বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুন ধরে এবং বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে যায়।

আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে দুই আসনের মিগ-২৯কে যুদ্ধবিমানটির সঙ্গে অনুশীলনের সময় এক ঝাঁক পাখির সংঘর্ষ হয়। নৌবাহিনীর এই যুদ্ধবিমান গোয়ার ডাবোলিনের আইএনএস হানসা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এ সময় বিমানের পাইলট দেখতে পান বামপাশের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরিয়ে আসছে এবং ডানপাশের ইঞ্জিনে আগুন ধরে গেছে।’

বিবৃতিতে বলা হয়েছে, পাইলটরা প্রশংসনীয় উপস্থিত বুদ্ধি দেখিয়েছেন। ক্ষতিগ্রস্ত বিমানটিকে ঘনজনবসতিপূর্ণ এলাকা থেকে উন্মুক্ত একটি মাঠে চালিয়ে নিয়ে গেছেন। পরে সেটি সেখানে বিধ্বস্ত হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই এক টুইট বার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এটি অত্যন্ত সন্তুষ্টির বিষয় যে, উভয় পাইলটই সময় মতো এবং নিরাপদে বেরিয়ে এসেছেন। আমি তাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com