সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

রাজধানীতে বাসার কক্ষ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বাসার কক্ষ থেকে আহমেদ মনসুর (মনসুর আলী) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহমেদ মনসুর অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বার্তাকক্ষে কাজ করতেন বলে জানা গেছে।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর একটি বাসার ৬ তলার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বাসায় আহমেদ মনসুরসহ আরও দুজন থাকতেন। রাতে সংবাদ পেয়ে আমরা দরজা ভেঙে খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আহমেদ মনসুরের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব-এডিটর পদে যোগ দেন তিনি। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com