শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন নরেন দাস

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের নতুন সচিব নরেন দাস।

লেজিসলেটিভ বিভাগের উপসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আরিফুল কায়সার জানান, শনিবার ভোরে ঢাকা থেকে লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তাদের নিয়ে সচিব সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন সচিব। এ সময় তিনি বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর সচিবের নেতৃত্বে লেজিসলেটিভ বিভাগের প্রতিনিধি দলটি গোপালগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। মাজার চত্বরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনায়ও অংশ নেন সচিব নরেন দাস।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন লেজিসলেটিভ সচিব। বিকেল ৪টার দিকে সচিব ঢাকার উদ্দেশে রওনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com