মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ১০ জন পিএসএল নিলামে

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৩০৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের সপ্তম আসরের দলগঠন তথা খেলোয়াড় বাছাই (প্লেয়ার্স ড্রাফট) অনুষ্ঠিত হবে আজ (রোববার)। দেশের ক্রিকেটের সবার মনোযোগ এখন সন্ধ্যায় হতে যাওয়া সেই ড্রাফটের দিকেই। তবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হওয়ার আগে ভালো খবর রয়েছে দেশের ১০ জাতীয় ক্রিকেটারের জন্য।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ২০২০ সালের আসরের জন্য ঘোষিত খেলোয়াড় নিলামের তালিকায় গোল্ড ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে পিএসএলের পরবর্তী আসর। সে আসরের নিলামের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে পিসিবি।

সে তালিকার গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন, আবুল হাসান ও অলক কাপালি।

এই নিলামের গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন আরও ১৩৪ জন বিদেশি খেলোয়াড়। সবমিলিয়ে ১৪টি দেশ থেকে মোট ১৪৪ জন ক্রিকেটার গোল্ড ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন। বাংলাদেশের ১০ জন ছাড়াও ইংল্যান্ডের ৪৮, ওয়েস্ট ইন্ডিজের ৪০, শ্রীলঙ্কার ১৯, আফগানিস্তানের ৬, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চারজন করে ক্রিকেটার আছেন। তিনজন করে সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে। কানাডা, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে আছেন একজন করে।

এছাড়া দেশি ক্রিকেটারদের জন্য তিনটি ক্যাটাগরিতে ৩২৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে পিসিবি। গোল্ড ছাড়াও সিলভার ও ইমার্জিং ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই ৩২৫ জনকে।
গোল্ড ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৪৪ থেকে ৫৮ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৭ থেকে ৪৯ লাখ টাকার সমান।

তবে এটিই শেষ তালিকা নয়। আগামী ২১ নভেম্বরের মধ্যে নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করবে পিসিবি। যেখানে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে যুক্ত হবে দেশি-বিদেশি তারকাদের নাম। বাড়তে পারে বাংলাদেশি খেলোয়াড়ের সংখ্যাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com