সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

চৌমুহনীর মার্কেটে আগুনে পুড়ল অর্ধশত দোকান, আহত ১২

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীর রেলওয়ে স্টেশন মার্কেটে রোববার রাতে আগুনের ঘটনায় অর্ধশত দোকান পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশন মার্কেটের নূর ক্রোকারিজের পেছনে থেকে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরইমধ্যে মোবাইলের দোকান, ক্রোকারিজের দোকান, হোটেলসহ ছোট-বড় অর্ধশত দোকান পুড়ে যায়।

তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন। ঘটনার ডিসি তন্ময় দাস ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দেন তিনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, পাঁচ মাসে একই জায়গায় তিনবার আগুন লেগেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা খতিয়ে দেখতে বেগমগঞ্জের ইউএনও মাহবুব আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল বলেন, ৭ জুন ও ২৯ জুলাই চৌমুহনীর রেলওয়ে স্টেশন মার্কেটে ভয়াবহ আগুন লাগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com