শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

দুই হাত-পা ছাড়া জন্ম নেয়া লিতুন দিচ্ছে পিইসি পরীক্ষা

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

যশোর প্রতিনিধি : যশোরে মুখে ভর দিয়ে লিখেই এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিচ্ছে লিতুন জিরা নামে এক অদম্য মেধাবী শিক্ষার্থী। দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া এ শিক্ষার্থীর হাতের লেখাও অনেককে মুগ্ধ করেছে।

জানা গেছে, লিতুন জিরা মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হয়ে আরো দশজনের মতো আত্মনির্ভশীল হওয়ার ইচ্ছে তার।

স্থানীয়রা জানান, লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহী লিতুন জিরা অত্যন্ত মেধাবী। হুইল চেয়ারে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। বর্তমানে হুইল চেয়ারটি পুরোতন হওয়ায় তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

লিতুন জিরার বাবা হাবিবুর রহমান উপজেলার এ আর মহিলা কলেজের প্রভাষক। তিনি গত ১৭ বছর ধরে ওই কলেজে চাকরি করলেও আজো কলেজটি এমপিওভুক্তি হয়নি। তার বাবাই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

মেয়ে প্রসঙ্গে হাবিবুর রহমান জানান, জন্মের পর মেয়ের ভবিষ্যত নিয়ে অনেক চিন্তা করলেও লিতুন জিরার মেধা আশার সঞ্চার করেছে। লিতুন জিরা আর দশটি শিশুর মতো খাওয়া-দাওয়া, গোসল সবই করতে পারে। সে মুখ দিয়েই লিখতে পারে।

খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা খাতুন বলেন, লিতুন জিরা অসম্ভব মেধাবী। লেখাপড়া ছাড়াও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অনেক ভালো। আমার শিক্ষকতা বয়সে ওর মতো মেধাবী শিক্ষার্থী আর পাইনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com