শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

সড়ক আইন শুধু রাজস্ব আদায়ের জন্য নয়, শৃঙ্খলার জন্যই : আতিকুল

  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়ক পরিবহন আইন শুধু রাজস্ব আদায়ের জন্য নয়, শৃঙ্খলার জন্যই সড়ক আইন। মানুষ যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং আইন মেনে চলে, এ জন্য শাস্তি ও জরিমানা বাড়ানো হয়েছে।

আজ সোমবার রাজধানীর আসাদ এভিনিউয়ে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনের ডিজিটাল পুশ বাটনের সামনে ট্রাফিক সচেতনতা কার্যক্রমে এসে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, সারা বিশ্বের সব জায়গায় কঠোরভাবে আইন মানা হয়। সেখানে আইনের প্রতি শ্রদ্ধা রয়েছে। এর মূল কারণ, আইন অমান্য করলে কঠিন শাস্তি এবং বড় অঙ্কের জরিমানা গুনতে হয়।

তিনি আরও বলেন, আমাদের ক্যান্টনমেন্ট এলাকায় কেউ আইন ভঙ্গ করে না। সেখানে আইন ভঙ্গ করলে বড় ধরনের জরিমানা ও শাস্তি পেতে হয়। কিন্তু ওই একই চালক ক্যান্টনমেন্টের বাইরে এলে আইন অমান্য করে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থী এবং তার অভিভাবকদের সচেতন করতে হবে। তা না হলে ট্রাফিক ম্যানেজমেন্ট হবে না।

গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বসানো ডিজিটাল পুশ বাটন ব্যবস্থাপনার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ট্রাফিক, এবং স্কুলের পক্ষ থেকে দুই শিফটে ১৪ জন দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

ডিএনসিসির কর্মকর্তারাসহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com