শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কাভার্ডভ্যান মালিকদের সঙ্গে বৈঠকে বসবে স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ২৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া কাভার্ডভ্যান মালিক সমিতি নেতাদের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কতিপয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশ থেকে নেতারা ঢাকায় আসবেন এবং মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।’

বৈঠকের সময় নির্ধারণ হলে তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা অপু। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com