মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪ রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

কাতার পৌঁছেছেন এরদোয়ান

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ২৮৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: আজ সোমবার কাতারে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ সোমবার তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। আনুষ্ঠানিক এই সফরে তিনি কাতারের আমিরের সঙ্গে আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

আঙ্কারা এবং দোহা আঞ্চলিক মিত্র দেশ এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দু’দেশের শীর্ষ নেতাদের মধ্যেও দৃঢ় সম্পর্ক বিদ্যমান।

২০১৭ সালে উপসাগরীয় দেশগুলো কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো হয়েছে। সে সময় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনা হয়।

এর আগের বছর অর্থাৎ ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কয়েকশ মানুষ নিহত হয়। সে সময় কাতারের আমির বিশ্বের প্রথম নেতা হিসেবে এরদোয়ানকে ফোন করেন এবং তার সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন।

অপরদিকে সাম্প্রতিক সময়ে সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনীর অভিযানকে সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে কাতার। শুধু কাতারের সঙ্গেই নয় বরং মিসর, সৌদি এবং আমিরাতের সঙ্গে গত কয়েক বছরে তুরস্কের সম্পর্কও নড়বড়ে হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com