শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শীতে গরুকে জ্যাকেট দেবে বিজেপি শাসিত পৌরসভা

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৩৪৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: শীতের বিষয়টি মাথায় রেখে গরুর জন্য পাটের জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর প্রদেশের বিজেপি শাসিত অযোধ্যা পৌরসভা। শীতকালে শহরের খামারের গরুগুলোর কষ্ট লাঘব করতে পৌর প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গরুর প্রতিটি জ্যাকেটের দাম ২৫০ থেকে ৩০০ টাকা করে ধরেছে কর্তৃপক্ষ। প্রথম দফায় ১০০টি জ্যাকেট তৈরি করা হবে। আর সেগুলো নভেম্বরের মধ্যেই হাতে পাবে প্রশাসন।

অযোধ্যা নগর নিগমের কমিশনার নীরজ শুক্লা বলেন, ‘আমরা গরুর জন্য জ্যাকেট কেনার সিদ্ধান্ত নিয়েছি। তিন থেকে চারটি পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের কাজ শুরু হবে বৈশিংপুর গোশালা থেকে। এখানে ৭০০ ষাঁড়সহ মোট প্রায় ১২০০ গবাদিপশু আছে। প্রাথমিকভাবে গরুর বাছুরের জন্য ১০০টি জ্যাকেট কেনা হচ্ছে। বাকি জ্যাকেট পরে আরও কেনা হবে।’

কর্তৃপক্ষ বলছে, বাছুরদের জন্য যে জ্যাকেট তৈরি হচ্ছে তাতে তিনটি স্তর থাকবে। শেষ স্তরে পাটের পরিবর্তে অন্য কোনো গরম মোলায়েম কাপড় ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া গরু ও ষাঁড়ের জন্য তৈরি জ্যাকেটের নকশাও সম্পূর্ণ আলাদা। ষাঁড়ের জ্যাকেট শুধু পাটের তৈরি হবে। তবে গরুর জ্যাকেটে থাকবে দুটি স্তর।

এছাড়া শীতের মৌসুমে গরুর যাতে কষ্ট না হয় সে জন্য প্রতিটি গোশালায় বনফায়ারের ব্যবস্থা করেছে প্রশাসন। সেই সঙ্গে গোশালার মেঝেতে খড় বিছিয়ে দেয়া হবে। গরুর পরিষেবা দেয়া তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com