শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবারও হাসপাতালে এটিএম শামসুজ্জামান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ২৬৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক:আবারও দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে গতকাল (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেতার মেজ মেয়ে কোয়েল সিটিজেন নিউজকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মলত্যাগের জটিলতায় ভুগছেন এটিএম শামসুজ্জামান। তিনদিন ধরে মলত্যাগ করতে পারছেন না তিনি। ফলে পেটে ব্যথা ও গ্যাসের সমস্যা দেখা দিয়েছে।

অবস্থা গুরুতর হওয়ায় গতকাল সোমবার দুপুর ১২টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দেখার পর ভর্তির পরামর্শ দেন। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ব্লকের ৩২২ রুমে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন এটিএম শামসুজ্জামান। হঠাৎ অসুস্থবোধ করায় গত ২৬ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। ওইদিন এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়।

এ জন্য গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয় তার। ২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বিকেল ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এরপর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় গত ৩ মে সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে।

এরপর গত ১৩ মে তার চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় ১০ লাখ টাকার চেক। একুশে পদকজয়ী এই অভিনেতার চিকিৎসার ভার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে স্থানান্তর করা হয়। সেই প্রেক্ষিতে গত ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে প্রায় চার মাস পর ২৮ আগস্ট বাসায় ফিরেছিলেন এটিএম শামসুজ্জামান। আবারও অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো। অভিনেতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com