রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : মিলন ফেনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা নিউ মার্কেটে ঈদের ভিড়: প্রতিটি কেনাকাটার পেছনে একটি গল্প নাটোরে যাকাত বিষয়ক সেমিনার প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন ঈদকে সামনে রেখে অবৈধ বিদেশি মদ মজুদ: হাজারীবাগে অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণে নিহত ২

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ২৫৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগে গ্রেনেড বিস্ফোরণে দুই বেসামরিক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। অনন্তনাগের একটি পঞ্চায়েত ভবনকে টার্গেট করে হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

বিস্ফোরণের আগে একইদিনে শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি বিস্ফোরণ হলে দুই বেসামরিক ব্যক্তি আহত হন। নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুলিশ অবশ্য ওই হামলাকে সন্দেহজনক বলে মনে করছে। এটি আসলে গ্রেনেড হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

গত ৪ নভেম্বর শ্রীনগর শহরের জনবহুল এলাকা হরি সিং স্ট্রিটে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড হামলা চালিয়েছিল। এর ফলে সেসময় এক খেলনা বিক্রেতা নিহত হয়েছিলেন। ওই ঘটনায় সেসময় কমপক্ষে ৩৮ জন আহত হয়েছিলেন। পুলিশ ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে আহতদের সংখ্যা ১৫ বলে জানিয়েছিল।

গত সোমবার জম্মু-কাশ্মীর পুলিশ নাগরিকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে এনকাউন্টার চলার সময় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আবেদন জানায়। বিস্ফোরক ও গুলির হাত থেকে তাদের রক্ষা করতেই প্রশাসন ওই সিদ্ধান্ত নেয়। পার্সট্যুডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com