শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়ে মাদক ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৩৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ৩০০ ফিটসংলগ্ন ডুমনী সড়কের পাশে এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ওই মাদক ব্যবসায়ীর নাম জানা যায়নি। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব সূত্র জানায়, রাতে একদল মাদক ব্যবসায়ীকে ধরতে ৩০০ ফিট অভিযানে যায় তারা। এ সময় একদল মাদক ব্যবসায়ী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে।

এরপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com