রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব: শাহজালাল বিমানবন্দরে ৫০০ ফ্লাইট বাতিল, ৫৩৯টি ফ্লাইট পরিচালিত ফ্ল্যাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে বাংলায় পরিবর্তন আনতে মাঠে স্বয়ং রামের আবির্ভাব ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট -(ওয়েস্ট বেঙ্গল )এর উদ্যোগে ৫০তম রাজ্য সম্মেলন ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সালমানের পারিশ্রমিক ২০০ কোটি!

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ২৬৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: সুপারস্টার বলে কথা। বিগ বস সিজন ১৩’র জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিতে যাচ্ছেন তিনি। ২০২০ সালের জানুয়ারি মাসেই শেষ হওয়ার কথা ছিল বিগ বস সিজন ১৩। কিন্তু আরও বেশ কয়েক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে এই রিয়েলিটি শোয়ের মেয়াদ।

বিগ বস ১৩’র মেয়াদ বাড়ানোয় সালমান খানও বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক। বাড়তি এপিসোডের প্রত্যেকটির জন্য সালমান অতিরিক্ত ২ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ বিগ বস ১৩’র সঞ্চালনার জন্য প্রত্যেক সপ্তাহে ১৩ কোটি করে পারিশ্রমিক হাঁকিয়েছিলেন সালমান।

প্রত্যেক এপিসোডের জন্য আগে ৬.৫ কোটি করে নিতেন তিনি। কিন্তু বিগ বসের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এবার থেকে প্রত্যেক এপিসোডের জন্য ৮.৫ কোটি করে নেবেন বলে জানিয়েছেন সালমান। তার মানে দাঁড়ায় বিগ বস ১৩’র জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এরই অভিনেতা। যে খবর প্রকাশ্যে আসার পরই জোর চর্চা শুরু হয়েছে।

জানা যায়, বিগ বস ১৩’র মেয়াদ বাড়ানো হোক, তা আদেও চাইছিলেন না সালমান খান। দাবাং থ্রি এবং রাধের শুটিংয়ের শিডিউল নির্ধারিত হওয়ার জন্য তিনি বিগ বসের সঞ্চালনার জন্য সময় দিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন।

কিন্তু সংশ্লিষ্ট প্রোডাকশন থেকে সালমানকে বোঝানো হয় এবং বাড়িয়ে দেওয়া হয় তার পারিশ্রমিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com