রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

হাফিজ ও খোকন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৩৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার হাইকোর্ট গেট থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বৃহস্পতিবার মেজর (অব.) হাফিজকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাইকোর্ট গেট থেকে পুলিশ তাকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপির দলীয় সূত্রে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আটকের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, আজ সকালে হাইকোর্ট এলাকা থেকে আমাদের দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা খাইরুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছে। ওই দিন ২৭ জনের নাম উল্লেখসহ পুলিশ অজ্ঞাত ৫০১ জনের নামে মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com