শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

কিস্তিতে কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৩১১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: শীতের সকাল দেখতে সমুদ্র পাড়ে আমন্ত্রণ জানিয়েছে ইউএস-বাংলা। এজন্য তিনদিন এবং দুই রাতের জন্য স্বল্পমেয়াদে প্যাকেজ ঘোষণা করেছে দেশের শীর্ষ এয়ারলাইন্সটি। সর্বনিম্ন ১৫ হাজার টাকায় তিনদিন দুই রাত কাটানো যাবে সমুদ্র পাড়ে।

ভ্রমণপ্রিয় মানুষের সুবিধার্থে প্যাকেজের ১৫ হাজার টাকা একসঙ্গে পরিশোধ করতে হবে না। কোনোরকম সুদ ছাড়াই ছয় মাসে প্যাকেজ মূল্য পরিশোধ করা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, এ অফার স্বল্পকালীন সময়ের জন্য।

তিনি বলেন, ‘তিনদিন দুই রাতের এই প্যাকেজটি শুরু হবে ১৫ হাজার টাকায়। প্যাকেজের বিভিন্ন মূল্যে থাকছে হোটেল সি প্যালেস, হোটেল সিগাল, হোটেল রয়েল টিউলিপ, ওশান প্যারাডাইস, সায়মন বিচসহ বেশকিছু নামিদামি হোটেল।’

বর্তমানে কুয়ালালামপুর ছাড়াও আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, ব্যাংকক, সিঙ্গাপুর, গুয়াংজু, দোহা, মাস্কাট রুটে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ সহ মোট ১১টি এয়ারক্রাফট রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com