মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টঙ্গীতে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঝুটের গুদাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪২৮ বার পঠিত

জেলা প্রতিনিধি, সিটিজেন নিউজ: টঙ্গীর দত্তপাড়া কলাবাগান এলাকায় আগুনে অর্ধশতাধিক ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত পৌনে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কলাবাগান আনসার ক্যাম্প সংলগ্ন ঝুটের গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। বাতাসের তীব্রতার আগুন দ্রুত আশপাশের অন্যান্য গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। সরু রাস্তা, পানির স্বল্পতা ও বাতাসের তীব্রতার কারণে আগুন নেভাতে বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

আগুনে অর্ধশতাধিক গুদাম পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com