সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ঢাকা উত্তর ও দক্ষিণ আ’লীগের সম্মেলন উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন উদ্বোধন ঘোষণা করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহানগরীর দুই শাখার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এর আগে বেলা ১১টার দিকে সম্মেলনস্থলে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি।

এ সময় শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে সম্মেলনে প্রধান অতিথি শেখ হাসিনাকে স্বাগত জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

এবার ঢাকা মহানগরের দুই অংশ একসঙ্গে সম্মেলনের আয়োজন করেছে। একইমঞ্চে একই সময়ে দুই অংশের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এতে দুই অংশের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত আছেন। আজ দুই অংশ মিলিয়ে চার হাজার কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত আছেন বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের নেতারা।

উল্লেখ্য, প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেখানেই নগরীর দুই শাখার নবনির্বাচিত নেতাদের নাম জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com