শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানালেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৩৯৪ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
এক বার্তায়, এ মাসের পবিত্রতা রক্ষায় সমবেদনা, সংযম এবং দান এই শ্বাশত মূল্যবোধগুলো দৃঢ় করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৭ মে) ঢাকায় অস্ট্রেলিয়ান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় স্কট মরিসন বলেন, পবিত্র রমজান মাসে অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বের মুসলমানরা ভাবগাম্ভীর্যের সঙ্গে কুরআন নাজিল হওয়ার এই অলৌকিক সময় পালন করে। মুসলিম সম্প্রদায়ের জন্য প্রার্থনা, রোজা রাখা, প্রতিফলন এবং ভক্তির সময়।

অস্ট্রিলিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদের মুসলিম কমিউনিটি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সহিষ্ণুতা, শ্রদ্ধা এবং অন্তর্ভুক্তি আমাদের সবাইকে একত্রে বেঁধে রেখেছে এবং আমাদের বহুসাংস্কৃতিক, নানা বিশ্বাসের সমাজ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।

সমবেদনা, সংযম এবং দান এই শ্বাশত মূল্যবোধগুলো দৃঢ় করার জন্য রমজান মাস একটি উপযুক্ত সময় বলে উল্লেখ করেন অস্ট্রিলিয়ার প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির সঙ্গে যোগ দিয়ে এই পবিত্র মাসকে এবং শান্তি ও পূর্ণতাকে স্বাগত জানাই। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com