সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে “পুনর্মিলনী ফিরে দেখা ২০২৬ অনুষ্ঠিত

২০ হাজার টাকায় ‘নববধূ কিনে নিচ্ছেন’ পুরুষরা

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের হরিয়ানা রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেকটাই কম। তাই বিয়ের জন্য পুরুষদের তাকিয়ে থাকতে হয় অন্য রাজ্যের মেয়েদের দিকে। এমনকি পাশের রাজ্যগুলো থেকে মেয়েদের কিনে আনা হয় বিয়ে করার জন্য।

এরইমধ্যে এক জরিপে দেখা যায়, এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার নববধূ কিনেছেন হরিয়ানার পুরুষরা। এক একজন মেয়েকে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে কেনা হয়ে থাকে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সম্প্রতি ‘সেলফি উইথ ডটার ফাউন্ডেশন’ নামে একটি সংস্থার পরিচারিত জরিপ এমন তথ্য উঠে এসেছে বলে সংস্থাটির পরিচালক সুনীল জাগলানর জানিয়েছেন।

১২৫ জন স্বেচ্ছাসেবী ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এ জরিপ চালায়।

জরিপে দেখা যায়, বিয়ের জন্য কিনে আনা প্রায় ১ হাজার ৭০ জন নববধূ এরইমধ্যে শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন দামি মালামাল নিয়ে পালিয়ে গেছে। কিনে আনা মেয়েদের অনেকেই নাবালিকা।

মূলত, আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে এইসব নববধূদের টাকার বিনিময়ে কিনে আনা হয়। অবিবাহিত এসব মেয়েদের দাম ধরা হয় মাত্র ২০ হাজার টাকা। দিল্লি ও পশ্চিমবঙ্গের বড় বড় দালাল চক্র এই ব্যবসার সঙ্গে জড়িত।

হরিয়ানার জাঠ গোষ্ঠীর লোকেরা এই নববধূদের কেনার ক্ষেত্রে বেশি আগ্রহী। এছাড়াও অন্যান্য গোত্রের লোকেরাও ২০ হাজার টাকা কিনে আনেন নববধূ।

২০১২ সালে হরিয়ানায় ১ হাজার ছেলের অনুপাতে মেয়ের সংখ্যা ছিল ৮৩২ জন। ২০১৯ সালের আগস্ট মাস পর্যন্ত রাজ্যটিতে ১ হাজার ছেলের অনুপাতে মেয়ের সংখ্যা ৯২০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com