শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

শেরপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮২ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: গ্রেফতার হাবিবুল্লাহশেরপুরের নালিতাবাড়ীতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম হাবিবুল্লাহ (৩৫)। শনিবার (৩০ নভেম্বর) বিকালে ময়মনসিংহের টাউন হল মোড় থেকে র‌্যাব-১৪ তাকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, হাবিবুল্লাহ নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মোহাম্মাদ উল্লাহ (লালা) মিয়ার ছেলে। তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

র‌্যাব সূত্রে জানা গেছে, ধর্ষণ ঘটনার পর র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। আসামির মোবাইল নম্বর সংগ্রহ করে প্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২৫ নভেম্বর মেয়েটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩ এর) ৯ (১) ধারায় মামলা (মামলা নম্বর-৩৮, তারিখ ২৫-১১-১৯) দায়ের করেন।

২৪ নভেম্বর (রবিবার) হাবিবুল্লাহ সমাপনী পরীক্ষা শেষে মধুটিলা ইকোপার্কে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করার অভিযোগ ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com