শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্পিকারকে ভারতের লোকসভায় আমন্ত্রণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: ভারতের জাতীয় সংসদ লোকসভায় আমন্ত্রণ জানানো হয়েছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ।

ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ভারতের লোকসভায় সফরের জন্য সেদেশের স্পিকার ওম বিড়লার আমন্ত্রণপত্র ড. শিরীন শারমিন চৌধুরীকে হস্তান্তর করেন।

গতকাল বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর এমপির সঙ্গে সংসদে তাঁর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে এসে আমন্ত্রণ পৌঁছে দেন।

সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও মুজিববর্ষ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার সুবিধানজনক সময়ে ভারতের লোকসভায় সফর করবেন বলে রিভা গাঙ্গুলীকে আশ্বস্ত করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভারতের লোকসভার স্পিকারকে বাংলাদেশ জাতীয় সংসদ সফরের জন‌্য আমন্ত্রণ জানাবেন বলে ভারতীয় হাইকমিশনারকে অবহিত করেন।

এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com