শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহীদুল করিম

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৯৯ বার পঠিত

অনলাইন ডেস্ক: ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন এ কে এম শহীদুল করিম। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮তম ব্যাচে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন পেশাদার কূটনীতিক শহীদুল করিম।

তিনি লন্ডনে, সুইডেনের স্টকহোমে এবং মিসরের কায়রোতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেদ্দায় বাংলাদেশের কনস্যুলার জেনারেল ছিলেন।

শহীদুল করিম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য আলোচনার বিষয়ে নির্বাহী কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি জাপানের ওসাকার কানসাই কোকুসাই সেন্টারে জাপানি ভাষার কোর্স সম্পন্ন করেন।ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com