মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

টঙ্গীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহতের নাম সেলিম মিয়া ওরফে কাইল্যা সেলিম (৩৫)।
আজ রোববার ভোরে টঙ্গীর এরশাদনগর চাংকিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম এরশাদনগর ৫নং ব্লকের মৃত আবুল কাসেমের ছেলে।

এলাকাবাসীর দাবি, সেলিমের বিরুদ্ধে এরশাদনগরসহ টঙ্গীর বিভিন্ন বাসাবাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে চুরির অভিযোগ রয়েছে।

জানা যায়, রোববার ৮ ডিসেম্বর গভীর রাত সাড়ে ৩টার দিকে সেলিম চাংকিরটেক এলাকায় গ্রিল কেটে চুরি করতে গেলে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে গণপিটুনি দেন।

একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী চোর নয়। এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইমান আলী, জীবন দাস ও সোহেল বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। নির্মমভাবে পিটুনির একপর্যায়ে তিনি পানি খেতে চাইলে তাকে পানিও দেয়া হয়নি। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com