শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

সিদ্ধিরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩২৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সস্থ ডাচ-বাংলা ব্যাংক শিমরাইল শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার বেলা ১১টার দিকে এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন।

তবে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত সময়ের আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত গ্রাহক ও কর্মচারী-কর্মকর্তারা দিকবিদিক ছুটাছুটি করায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকের ওই শাখায় সব ধরনের লেনদেন বন্ধ ছিল।

ডাচ-বাংলা ব্যাংক শিমরাইল শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, বেলা ১১টায় ব্যবস্থাপকের কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ব্যাংকের গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়ে দিকবিদিক ছুটাছুটি করে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল হাই জানান, বিদ্যুৎের শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com