বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ইসরাফিল আলম পেলেন দাগ তারুণ্যদীপ্ত সম্মাননা

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬৮ বার পঠিত

সাহিত্য ডেস্ক: সাহিত্যের ছোটকাগজ দাগ আয়োজিত ‘দাগ তারুণ্যদীপ্ত সম্মাননা’ পেল সংসদ সদস্য মো. ইসরাফিল আলম । শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। আজ (৯ ডিসেম্বর) বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভিআইপি হলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. ইসরাফিল আলম নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য। তার জন্ম ১৯৬৬ সালের ১৩ মার্চ। তিনি ২০১৪ সালে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পেশায় ব্যবসায়ী মো. ইসরাফিল আলম ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

পাশাপাশি তিনি সাহিত্যের ছোটকাগজ ‘রবীন্দ্র জার্নাল’ সম্পাদনা করছেন। এছাড়া ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির কবিতা’, ‘১০০ কবির কবিতায় বঙ্গবন্ধু’, ‘১০০ কবির কবিতায় চেতনায় জয় বাংলা’, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১০০ কবির কবিতা’ এবং ‘রাজনৈতিক কবিতা’ সম্পাদনা করেন।

অনুষ্ঠানে ৭ গুণী ব্যক্তিকে ‘দাগ সাহিত্য পুরস্কার ২০১৮’ প্রদান করা হবে। সবশেষে অবক্ষয়ের বিরুদ্ধে বাংলাদেশের ৭১ জন কবি কবিতা পাঠ করবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। কবিতা পড়তে আগ্রহীরা অনুষ্ঠানস্থলে নাম নিবন্ধন করতে পারবেন।

আয়োজক মিজানুর রহমান বেলাল বলেন, ‘মো. ইসরাফিল আলম এমপিকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। তিনি রাজনীতির পাশাপাশি তিনি সংগীতচর্চা, সাহিত্যচর্চা, সম্পাদনা, গবেষণা ও নাট্যচর্চা করে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এছাড়া যারা সাহিত্য পুরস্কার পাচ্ছেন তারাও এ সময়ের আলোচিত গুণীজন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com