শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ইসির কমিশন সভা আগামীকাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: পাঁচটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কমিশন বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বুধবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি ৫৬তম কমিশন বৈঠক। প্রধান নির্বাচন কমিশন (সিইসি) নুরুল হুদার সভাপতিত্বে বৈঠকে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ছাড়াও অন্যান্য কমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসি উপসচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে জানা যায়- বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ২০১৯ চূড়ান্তকরণ, নির্বাচনী প্রশিক্ষণের বাজেট সংক্রান্ত নীতিমালা, সংসদীয় সীমানা নির্ধাণ আইনের খসড়া চূড়ান্তকরণ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবেদন মুদ্রণ এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের ওপর একটি প্রতিবেদন তৈরি ছাড়াও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com