রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

ভালো কাজে ব্যস্ত রাখুন সন্তানদের: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তরুণদের উদ্দেশ্যে বলেছেন,তরুণরা যারা ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভার্চুয়াল জগতে সারাক্ষণ থাকেন, তারা কোনো কিছু দেখলে বিশ্বাস করার আগে যেন বিষয়টি যাচাই করে নেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই দিনব্যাপী উগ্রবাদবিরোধী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে টার্গেট করে দেশের নানা প্রান্তে মানুষ হত্যা করা হয়েছে। সব কটি ঘটনা পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি- এগুলো আমাদের দেশীয় সন্ত্রাসীদেরই কর্মকাণ্ড। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। ২০১৬ সালে হলি আর্টিজানে জঘন্যতম জঙ্গি হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন নাগরিককে হত্যা করা হয়। এর পরপরই একটি ওয়েবসাইট থেকে দাবি করা হল- এটি অন্য একটি দেশের জঙ্গিদের কাজ। অথচ সে দেশের সঙ্গে আমাদের বর্ডারসহ কোনো ধরনের সম্পর্ক নেই।

তিনি বলেন, এ ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদবিরোধী ডাক দিলেন। সে ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ ঘুরে দাঁড়ালেন। এরপর এমন ঘটনাও ঘটেছে- মা তার নিজের সন্তানকে ধরিয়ে দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্তানদের সব সময় ভালো কাজে ব্যস্ত রাখতে হবে, যাতে তারা উগ্রবাদে জড়িয়ে না পড়ে। আমাদের সন্তানরা অদম্য মেধাবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com