শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

শহীদ বুদ্ধিজীবী দিবসে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ জন্য সংশ্লিষ্ট এলাকায় ওইদিন সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা-ভ্যানসহ সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়, মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং থেকে মিরপুর-১ ক্রসিং পর্যন্ত) পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

বিকল্প সড়ক
১. যে সকল যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে।

২. যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড় হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।

৩. যে সকল যানবাহন মিরপুর-১০ থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর-১ থেকে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।

উল্লিখিত অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলারক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনার পাশাপাশি যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্নঘটায় আন্তরিকভাবে সহানুভূতি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com