বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

সুমন-বৃষ্টির গান প্রকাশ হলো কলকাতা থেকে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৯৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন ও সুমাইয়া বৃষ্টির কণ্ঠে কলকাতার মিউজিক চ্যানেল গ্রিবস মিউজিক বাংলার ব্যানারে প্রকাশ হলো ‘ভালোবেসে যাবো তোমাকে’ গানের মিউজিক ভিডিও। আজ ১৩ ডিসেম্বর প্রকাশ হয়েছে গানটি।

কি প্রেমে জড়ালে আমায়/ তুমি তুমি করে শুধু মন/ ভালোবেসে যাবো তোমাকে/ যতদিন থাকবে এ জীবন। এমনই কথার গানটি লিখেছেন আহমেদ রিজভী। রোমান্টিক ঘরানার এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন। দীপক বন্দ্যোপাধ্যায় নির্মিত ভিডিওটিতে মডেল হয়েছেন আইয়ুস ও শুভাংকী।

গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘সুমাইয়া বৃষ্টির কণ্ঠ আমার খুবই ভালো লেগেছে। তাই দ্বৈতভাবে গানটি গাওয়ার জন্য রাজি হয়ে যাই। গানটি প্রকাশ হলো অবশেষে। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের।’

বৃষ্টি বলেন, ‘এফ এ সুমন ভাই এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছি। এটি আমার জন্য অনেক ভালো লাগার। আশা করি গানটি ভালো লাগবে সবার।’

বৃষ্টি জানান, একই ব্যানার থেকে শিগগির প্রকাশ হবে এন্ড্রু কিশোরের সঙ্গে দ্বৈত গান ‘ফেলে আসা’ গানের মিউজিক ভিডিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com