মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের ঘোষণা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার নিয়মিত কোচ জাস্টিন ল্যাঙ্গার ছুটিতে যাবেন। তাই ভারত সফরে অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে থাকবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। নতুন এই কোচ নতুনভাবে গুছিয়েছেন দল। তাইতো এসেছে বেশ কিছু পরিবর্তন।

গেল বিশ্বকাপে অস্ট্রেলিয়া যে দল নিয়ে খেলেছিল সেই দলে সাত পরিবর্তন এনে ভারত সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে আজ।

বিশ্বকাপের স্কোয়াডে যারা ছিলেন সেখান থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়েনিস, ব্যাটসম্যান উসমান খাজা ও শন মার্শ, বোলার নাথান লায়ন ও নাথান কাল্টার নীল। ইনজুরির কারণে বাদ পড়েছেন জ্যাসন বেহেরেনফোর্ড।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন দারুণ ফর্মে থাকা মার্নাস ল্যাবুশানে। স্কোয়াডে আছেন অ্যাস্টন টার্নার, অ্যাস্টন আগার, পিটার হ্যান্ডকম, জস হাজলেউড ও শন অ্যাবোট। ২০১৪ সালের পর এই প্রথম অ্যাবোট ডাক পেলেন ওয়ানডে দলে। অন্যদিকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বিস্ময়করভাবে বাদ পড়া হাজলেউড অন্তর্ভূক্ত হয়েছেন এই সফরে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ জানুয়ারি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১৭ জানুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচটি। আর ১৯ জানুয়ারি বেঙ্গালুরুর এম. চিন্ময়স্বামী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডেটি।

অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের ওয়ানডে দল : অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবোট, অ্যাস্টন আগার, আলেক্স ক্যারি, প্যাট কামিন্স, জস হাজলেউড, পিটার হ্যান্ডসকম, মার্নাস ল্যাবুশানে, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com