বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

ক্র্যাবের নবনির্মিত কার্যালয় উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্মিত কার্যালয় উদ্বোধন করা হয়েছে। কার্যালয়ের হলটির নামকরণ করা হয়েছে ক্র্যাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক আক্তারুজ্জামান লাভলুর নামে।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম এই কার্যালয় উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মনিরুল ইসলাম বলেন, ক্রাইম রিপোর্টারদের একটি ঐতিহ্যবাহী ও সক্রিয় সংগঠন ক্র্যাব। তারা রিপোর্টিংয়ের পাশাপাশি সদস্যদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বুদ্ধিবৃত্তিক চর্চার মতো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে উদ্বুদ্ধ করে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে সিটিটিসি ও ডিএমপি ক্র্যাবকে সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে ক্র্যাবের নিজস্ব ওয়েবসাইট ক্র্যাব বিডি ডটকমের উদ্বোধন করা হয়। ওয়েবসাইটে ক্র্যাব সদস্যদের প্রোফাইল সংযুক্ত থাকবে।

এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com