সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীর পাকশীতে পুনর্বাসনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীর পাকশীতে উচ্ছেদেরে মুখে পড়া রেলওয়ে বাসা ও জমিতে বৈধ-অবৈধভাবে বসবাসকারী কয়েক হাজার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রেলওয়ে পাকশী শহর ও অফিস চত্বরে।

বুধবার সকালে পাকশী বাজার সমিতির সভাপতি গোলাম কিবরিয়া ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে এসব কর্মসুচি বাস্তবায়ন করা হয়। প্রায় দু’ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এসব কর্মসুচিতে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধার স্ত্রী বেগম হাওয়া,শিক্ষার্থী রুপা খাতুন ও পাকশী রেলওয়ে ভ’-সম্পত্তি কর্মকর্তা নুরজ্জামানসহ অন্যরা।

বক্তারা তাদেরকে পুনর্বাসনের জন্য প্রধান মন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে বলেন,রোহিঙ্গারা আশ্রয় পেলে দেশের মানুষ হিসেবে আমাদেরকেও পুনর্বাসন করতে হবে। তারা সকাল নয়টা থেকে পুনর্বাসন দাবীকারীরা বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন ভাবে অফিস চত্বরের মাঠে জমায়েত হতে থাকে। পড়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে অফিস এলাকা প্রদক্ষিণ শেষে ভ’-সম্পত্তি অফিসের সামনে ও ফুটবল মাঠে পৃথক জমায়েত করে পুনর্বাসনের দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com