শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন রৌমারীতে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার ঝালকাঠি পৌরসভার সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী ফারজানা মালা

আইপিএলের নিলামের প্রথম ধাপে দল পাননি মোস্তাফিজও

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আইপিএলের নিলামের প্রথম ধাপে দল পাননি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এর আগে মুশফিকুর রহিমকে নিয়েও নিলামের প্রথম ধাপে কোনো দলই আগ্রহ দেখায়নি।

নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে হাতুরির নিচে রাখা হয়েছে। দল পাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও অবিক্রিত থেকে যান উইকেটরক্ষক ক্যাটাগরিতে থাকা মুশফিক। এরপর মোস্তাফিজকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দলই।

এবার আইপিএলের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি মুশফিক। তবে, মুশফিককে আইপিএলের আসন্ন আসরে পেতে ভারত থেকেই অনুরোধের চিঠি উড়ে আসে। মোস্তাফিজের নাম অবশ্য বিসিবি থেকেই পাঠানো হয়েছিল। কিন্তু বাজে ফর্মের সঙ্গে লড়তে থাকা মোস্তাফিজ এবার যে দল পাবেন না তা অনেকটা অনুমিতই ছিল। হলোও তাই। আগের আসরে অনুমতি পাননি বলে খেলা হয়নি মোস্তাফিজের। কিন্তু এবার তার ফর্মের কারণেই কপাল পুড়ল।

অন্যদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকেই দারুণ ব্যাট করেছেন মুশফিক। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ, সবশেষ ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুশফিকের পারফরম্যান্স চোখে পড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। আর চলমান বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন মুশি। নিজের সবশেষ ম্যাচে করেছেন ৯৬ রান। রাজশাহী রয়্যালসের বিপক্ষে তার ৫১ বলের ইনিংসে ছিল ৯টি চার আর ৪টি ছক্কার মার।

মুশফিকের মতো সাব্বির রহমান এবং সাইফউদ্দিনও নিবন্ধন করেননি। নিবন্ধনের সময় পার হয়ে গেলেও মুশফিকদের জন্য অনুরোধ এসেছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। বাংলাদেশ থেকে ৫ ক্রিকেটারকে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়।

মুশফিক ছাড়াও এই তালিকায় রাখা হয়েছে মোস্তাফিজ, মাহমুদউল্লাহ, সাব্বির এবং সাইফউদ্দিনকে। শুরুতে বাংলাদেশের ৬ ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নিলামে উঠতে নিবন্ধন করেছিলেন।

চূড়ান্ত তালিকায় মুশফিককে উইকেটরক্ষক, মোস্তাফিজকে পেসার আর বাকি তিনজনকে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে। তাদের মধ্যে মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com