মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

কুয়াশায় শাহজালাল-শাহ আমানত বিমানবন্দরে ওঠানামা বন্ধ

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল ও শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এ দুটি বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে।

শাহজালাল বিমানবন্দরের উপপরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান বলেন, ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় ভোর সাড়ে ৪টার পর থেকে শাহজালালে কোনো বিমান অবতরণ করতে পারেনি। যে কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি।

এদিকে শনিবার সকালের পর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশায় বিমানের কয়েকটি ফ্লাইট ওঠা-নামায় বিঘ্ন ঘটে। পরে সাময়িক বন্ধ ঘোষণা করা হয় বিমান চলাচল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম জাগো নিউজকে বলেন, ঘন কুয়াশায় ভিজিবিলিটি কমে গেছে, তাই ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ কোনো ফ্লাইট ছেড়ে আসেনি। আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট আকাশে চক্কর দিচ্ছিল। আশা করছি, কিছু সময়ের মধ্যে সেগুলো অবতরণ করবে।

এদিকে আগামী দুই থেকে তিনদিন নদী অববাহিকায় কুয়াশার এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com